যুক্তরাজ্যভিত্তিক বোর্ডিং স্কুল হেইলিবারির ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি ভালুকার প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। যার মধ্য দিয়ে এশিয়া অঞ্চলের শিক্ষাগত মান উৎকর্ষের একটি নতুন যুগের সূচনা করল সহস্রাধিক আবাসিক সুবিধাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানটি।
সম্প্রতি ২০২৪ সেশনে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত কেমব্রিজ আইজিসিএসই এবং পিয়ারসন এডেক্সেল পাঠ্যক্রমের অধীনে ক্লাস শুরু করেছে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। স্কুলটির অত্যাধুনিক সুযোগ-সুবিধা, আধুনিক পাঠ্যক্রম এবং হার্ভার্ড-প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা একটি বিশ্বমানের গতিশীল শিক্ষা পরিবেশে অন্তর্ভুক্ত হলো। সেই সঙ্গে শিক্ষার্থীদের সমৃদ্ধি, বিশ্ব-মনোভাব এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় অংশগ্রহণের দরজাও উন্মুক্ত হলো।
শিক্ষার্থীর ব্যক্তিগত পর্যায়ে শিক্ষার অভিজ্ঞতাকে অনুপ্রাণিত করা এবং উন্নত মানসিকতাসম্পন্ন বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হেইলিবারি ভালুকা। শুধু একাডেমিক উৎকর্ষই নয় বরং ব্যক্তিগত উন্নতি, নেতৃত্বের দক্ষতা এবং একটি উন্নত সম্প্রদায় হিসেবে গড়ে তোলাও স্কুলটির মূল লক্ষ্য। যে কারণে হেইলিবারি ইউকে-এর ৬১ শতাংশ শিক্ষার্থী আইভি লীগ এবং রাসেল গ্রুপে যোগদান করেছে।
ক্লাস শুরুর প্রথম দিনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা একটি ব্যতিক্রমী শিক্ষাগত অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দক্ষতাসম্পন্ন উন্নত নাগরিক হিসেবে প্রস্তুত করে তুলবে। কৌতূহল ও উদ্ভাবনী মানসিকতাসম্পন্ন শিক্ষার্থী প্রস্তুত করতে আমাদের রয়েছে বিশ্বমানের শিক্ষক। শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা নাগরিক হিসেবে গড়ে তোলাই স্কুলটির মূল লক্ষ্য।’
বেস্ট হোল্ডিংস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স লিমিটেডের মালিকানাধীন হেইলিবারি ভালুকা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ দেশের প্রথম এবং একমাত্র ব্রিটিশ বোর্ডিং স্কুল। ময়মনসিংহের ভালুকায় গড়ে ওঠা বোর্ডিং স্কুলটির রয়েছে সুপরিসর শ্রেণীকক্ষ, বিশ্বমানের লাইব্রেরি ও ল্যাব, স্মার্ট ক্লাসরুম, অডিটোরিয়াম, আধুনিক মিউজিক স্কুল এবং পাঁচতারকা মানের ডরমিটরি। এছাড়া রয়েছে ফুটবল মাঠ, বাস্কেটবল ও টেনিস কোর্টসহ অন্যান্য ক্রীড়া সুবিধাও। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার পরিবেশনের জন্য রয়েছে সুসজ্জিত ডাইনিং হল। আর ডর্ম রুমগুলো তৈরি করা হয়েছে পাঁচতারকা মানের আবাসিক সুবিধাসম্পন্ন করে। —বিজ্ঞপ্তি










