এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের বডি সংবলিত মার্কেল ও সিরামিক কোটেড ননস্টিক কুকওয়্যার পণ্য উৎপাদন শুরু করেছে। এসব পণ্য আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাইফুর রহমান, এমডি আবু খালেদ ভূঁইয়া, ডিএমডি মোহাম্মদ ফরহাদ আহমেদ, কুকওয়্যার বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ, জিএম মো. আব্দুল কাদির কামাল এবং ডিজিএম মীর মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব ব্র্যান্ড মার্কেটিং উজ্জল আহম্মেদ।