নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী সোমবার পর্যন্ত কোম্পানি দুটির লেনদেন কেবল স্পট মার্কেটে হবে। এ সময় ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এরপর মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। অন্যদিকে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।