ঢাকার দ্য ওয়েস্টিনে সম্প্রতি ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক ৫.০ অনুষ্ঠিত হলো । আয়োজক ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ ইভেন্টটি সাজিয়েছিল ‘স্টোরিজ অব রিভাইভাল অ্যান্ড রাইজ’ থিমে, যেখানে শীর্ষস্থানীয় বক্তারা ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করেছেন। ইভেন্টের টাইটেল স্পনসর ইয়ামাহা, পাওয়ার্ড বাই পার্টনার সুইশ এবং স্বপ্ন এ আয়োজনকে স্মরণীয় করে তুলতে বড় ভূমিকা রেখেছে।

ব্র্যান্ডটক ৫.০-তে সম্মানিত বক্তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট নিয়ে মূল্যবান দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। এ আলোচনার মধ্যে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ, একটি ফায়ারসাইড চ্যাটে ‘রাইজিং ব্র্যান্ডস, রিভাইভিং মার্কেটারস’ বিষয়ে বক্তব্য দেন, যেখানে পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, দ্য স্টোরিটেলার গালিব বিন মোহাম্মদ, আকিজ ইনফোটেক এবং বিপিএল লিমিটেডের সিইও জিএম কামরুল হাসান, এসিআই লজিস্টিকস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মাহাদী ফয়সাল, অ্যাডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী, গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব, উর্মি গ্রুপের ডিরেক্টর শামারুখ ফখরুদ্দিন, সিএমও বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুমাইয়া মুতিয়াতুর রাসুল, নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড মেম্বার সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, একমি ফুডস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, সোশিয়ান এআইয়ের কো-ফাউন্ডার ও সিইও তানভীর সৌরভ তাদের নিজেদের বক্তব্যে ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, সাসটেইনেবিলিটি, সিএসআর এবং রিটেইল মার্কেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, যা অংশগ্রহণকারীদের জন্য একটি অসাধারণ শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করেছে।

ব্র্যান্ডটক ৫.০-তে সিএমও বাংলাদেশ পাবলিকেশনের প্রথম সংস্করণ উন্মোচন করা হয়, যা বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি পেশাদারদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং কার্যকর কৌশল প্রয়োগের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।

ইয়ামাহার হেড অব মার্কেটিং হুসেইন মুহাম্মদ অপসান বলেন, ‘ব্র্যান্ডটক ৫.০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের ইভেন্ট ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টিভঙ্গি আনে এবং আমাদের মতো ব্র্যান্ডগুলোর জন্য একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করে।’

সুইসের ক্রিয়েটিভ হেড সুমন হক জানান, ‘ব্র্যান্ডিং মানে শুধুমাত্র একটি পণ্য প্রচার নয়, এটি একটি দর্শন যা গ্রাহকদের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করে। ব্র্যান্ডটক ৫.০-এর মাধ্যমে এ দর্শনকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।’

স্বপ্নের হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, ‘এই ইভেন্টটি ব্র্যান্ড এবং গ্রাহকের সম্পর্ক আরো মজবুত করার দিকনির্দেশনা দিয়েছে। আমরা আশা করি, এমন ইভেন্ট আমাদের সবার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।’

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘ব্র্যান্ডটক ৫.০ শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি প্লাটফর্ম যা আমাদের শিল্পের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।’

ইভেন্টটি দেশের ব্র্যান্ডিং এবং মার্কেটিং জগতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্ভাবনা আরো উজ্জ্বল করবে। —বিজ্ঞপ্তি