ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউসিবি স্টক ব্রোকারেজের এমডি ও সিইও মোহাম্মদ রহমত পাশা, সিওও সৈয়দ আদনান হুদা এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ইউসিবি স্টক ও গ্রামীণ ক্যাপিটালের মধ্যে চুক্তি সই
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি সই হয়েছে।










