বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার লক্ষ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল সেবা দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে ব্যাংক। সাহেবদিনগর উন্নয়ন ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন ‘শপথ সংঘ’-এর সহায়তায় মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চালানো হয়। দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক স্থানীয় নারী-পুরুষ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যের ওষুধ নেন। এছাড়া বন্যাকবলিত এলাকাগুলোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের মেডিকেল ক্যাম্প
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার লক্ষ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল সেবা দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।










