সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব সম্প্রতি বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন ও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।