বেসিক ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের এমডি ও সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুল খালেক খান, মো. এম লতিফ ভূঞা, মো. রফিকুল ইসলাম, ডিএমডি আবু মো. মোফাজ্জেল, জিএম মো. ইসমাইল, মো. মমিনুল হক, সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি