রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল উত্তরা রূপায়ণ সিটির মিটিং রুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির হেড অব ফাইন্যান্স মো. মোরশেদ আলম, হেড অব মার্কেটিং কাজী সারজীল হাসান, সহকারী ম্যানেজার লোন এবং রেজিস্ট্রেশন মো. ফিরোজ কবির, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড হেড অব হোম লোন মো. রাশিদ আল আসাদ।
রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।










