সাউথইস্ট ব্যাংক পিএলসির মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস, উপশাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সভায় গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। —বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন।










