বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামী রোববার ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ ক্যাম্প। এ সময় রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার থোরাসিক স্পেশালিস্ট সার্জন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ অব ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এমএ হাসনাত; কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রেজওয়ানা সিদ্দিক, পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রেজওয়ানা রিমা এবং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে অনুরূপ হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)। —বিজ্ঞপ্তি