এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেছে কোম্পানিটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন লাফার্জহোলসিম বাংলাদেশের স্ট্র্যাটেজিক প্রজেক্টস ডিরেক্টর কাজী মিজানুর রহমান এবং ডেপুটি ম্যানেজার জিওসাইকেল তামরিন চৌধুরী।