ঢাকার আলকি কনভেনশন হলে আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের সফল আয়োজন করেছে রানার মোটরস লিমিটেড।
এই আয়োজনে একশর বেশি মিডিয়াম ডিউটি সেগমেন্টের কর্পোরেট গ্রাহক অংশ নেন। অনুষ্ঠানে আইশার ট্রাকসের উন্নত কারিগারি দক্ষতা, সুবিধাও প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যা আমাদের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের (ইন্ডিয়া) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমান অরোরা, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন।
এছাড়াও রানার গ্রুপ ও ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের (ইন্ডিয়া) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আরো বিশেষ হয়ে ওঠে কয়েকজন গ্রাহকের হাতে নতুন আইশার ট্রাক হস্তান্তরের মাধ্যমে। দুই দশকেরও বেশি সময় ধরে রানার মোটরস লিমিটেড, আইশার ট্রাক ও গ্রাহকদের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব তৈরি করেছে যা সাফল্যের অন্যতম চালিকা শক্তি। এই আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।










