আইপিডিসি ফাইন্যান্স পিএলসির হেড অব রিটেইল বিজনেস হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রায় ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নেতৃত্বের অভিজ্ঞতা তাকে এ দায়িত্বে নিয়োগে ভূমিকা রেখেছে।
নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও দক্ষতা আইপিডিসির রিটেইল কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মোহাম্মদ মনিরুল ইসলাম এর আগে ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব রিটেইল লেন্ডিং হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি দেশের অন্যতম বৃহৎ রিটেইল লোন পোর্টফোলিও সফলভাবে পরিচালনা করেন ও বিভিন্ন গ্রোথ ইনিশিয়েটিভ চালু করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় ১৫ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
রিটেইল ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স ও অপারেশনাল ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে। এছাড়া পোর্টফোলিও অ্যানালাইটিক্স, প্রসেস অপ্টিমাইজেশন ও ইনোভেটিভ প্রোডাক্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তার পরিচিতি রয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, মোহাম্মদ মনিরুল ইসলামকে আইপিডিসি দলে পেয়ে আমরা আনন্দিত। তার কৌশলগত চিন্তাভাবনা ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের রিটেইল স্ট্র্যাটেজি আরো শক্তিশালী করবে। একই সঙ্গে গ্রাহকদের নতুন ধরনের অভিজ্ঞতা দিয়েও সাহায্য করবে। —বিজ্ঞপ্তি










