ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. আবুল কাসেম হায়দার। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৩৫০তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সহসভাপতি আবুল কাসেম হায়দার ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি ইয়ুথ স্পিনিং মিলস লিমিটেড, ইয়ুথ হ্যাচারি অ্যান্ড এগ্রো লিমিটেড, ইয়ুথ রিয়েল এস্টেট লিমিটেড, মাল্টিমোড রিসোর্স লিমিটেড এবং চৌধুরী অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইএফআইএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, সেকান্দার সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ইস্টার্ন ইউনিভার্সিটি, সেকান্দার সাফিয়া ফাউন্ডেশন ও ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি