স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে রোববার ডিএসই টাওয়ারের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম সঞ্চালনা করেন। ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর সিনিয়র ম্যানেজার মো. শাহাদাত হোসেন। উল্লেখ্য, চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর কৌশলগত চুক্তির আওতায় ইস্যুয়ার ও প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনলাইন প্লাটফর্ম হলো ভি-নেক্সট। —বিজ্ঞপ্তি
স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নে গোলটেবিল বৈঠক
স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ










