বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) উদ্যোগে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ওপর সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিবন্ধিত ৪০ জন নারী উদ্যোক্তা ও দরপত্রদাতারা অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিপিপিএর পরিচালক লাবণী চাকমা। এরপর পরিচালক মো. সাখাওয়াত হোসেন বিপিপিএর কার্যাবলি, টেকসই সরকারি ক্রয়, ই-জিপির অগ্রগতি এবং সরকারি ক্রয়ে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি বিশদ আলোচনা করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাসেম মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বিপিপিএর সিইও মির্জা আশফাকুর রহমান।