স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় এমডি ও সিইও মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় এএমডি মোহাম্মদ মোহন মিয়া, ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং এসইভিপি ও সিআরও মো. মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন এসইভিপি ও খুলনা রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহারসহ ব্যাংকের সব শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীরা।