মাস্টারকার্ড ঢাকার একটি হোটেলে ‘নেক্সট জেনারেশন অ্যানালিটিক্স, ইনসাইটস অ্যান্ড সাইবার সিকিউরিটি সলিউশনস’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। ‘ইনোভেশন এক্স ইমপ্যাক্ট’ থিমে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় আর্থিক খাতের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক কৌশল ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় মূল বিষয়গুলোর মধ্যে ছিল ডেবিট ব্যবস্থার অপটিমাইজেশন, ক্রেডিট ট্রান্সফরমেশন, আরওআই-কেন্দ্রিক বিশ্লেষণ ও সাইবার সিকিউরিটিতে মাস্টারকার্ডের কানেক্টেড ইন্টেলিজেন্স পদ্ধতির ব্যবহার। এছাড়া প্রতারণা ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নত টুল হিসেবে ডিসিশন ইন্টেলিজেন্স, রিস্করিকন ও আইডেনটিটি থেফট প্রোটেকশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে মাস্টারকার্ড সাউথ এশিয়ার অ্যাডভাইজার্স অ্যান্ড কনসালটিং সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজেশ চোপড়া ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

এছাড়া মাস্টারকার্ড সাউথ এশিয়ার সিনিয়র প্রতিনিধিদের মধ্যে ছিলেন সিনিয়র ম্যানেজিং কনসালট্যান্ট ও সার্ভিসেস বিজনেস ডেভেলপমেন্ট মোহিত ডেগগান, ভাইস প্রেসিডেন্ট জয় শেখরি, ডিরেক্টর ও প্রোডাক্টস অ্যান্ড সলিউশনস শিতিজ পুচনন্দা, ডিরেক্টর জাকিয়া সুলতানা এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর সোহেল আলিম। —বিজ্ঞপ্তি