আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন সময়ে ফান্ডটির বার্ষিক রিটার্ন এসেছে ৭ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত আইডিএলসি ব্যালান্সড ফান্ড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ড সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। ফান্ডগুলোর মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে আইডিএলসি ইনকাম ফান্ডের ২০২৩-২৪ হিসাব বছরে নিট আয় হয়েছে ৫ কোটি ২৪ লাখ টাকা। ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭১ পয়সা। বাজার মূল্যে ফান্ডটির নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ১৬ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৪১ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৪।

আইডিএলসি ব্যালান্সড ফান্ড ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির নিট লোকসান হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা। ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪১ পয়সা। বাজার মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৬০ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ১৮ পয়সা। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৪।

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ড ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির নিট লোকসান হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা। ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪৫ পয়সা। বাজার মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৯৪ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ৬ পয়সা। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৪।