দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।
চুক্তির আওতায়, গ্রাহকেরা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করতে পারবেন। এছাড়া মাসিক চাঁদা জমা দেয়ার সুযোগও পাবেন।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










