সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিপিএলসি) নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ব্যাংকের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এফসিএমএ। এ সময় অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মো. আনোয়ার হোসেন, এফসিএ এবং মো. মোরশেদ আলম খন্দকার। এছাড়া ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ ও ডিএমডি আবদুল হান্নান খান সভায় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এসআইবিপিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিপিএলসি) নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।










