কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউসিবি: ব্যাংকটির পর্ষদ সভা গতকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ৩০ জুলাই একই সময়ে অনুষ্ঠিত হবে।
বার্জার পেইন্টস: কোম্পানিটির পর্ষদ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।
ডাচ্-বাংলা ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা গত সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ব্যাংকটির পর্ষদ সভা ২৯ জুলাই বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।
এনসিসি ব্যাংক: পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকটির পর্ষদ সভা গত মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ৩০ জুলাই একই সময়ে অনুষ্ঠিত হবে।
প্রগতি লাইফ: বীমা কোম্পানিটির পর্ষদ সভা গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে কোম্পানিটির পর্ষদ সভা ৩০ জুলাই একই সময়ে অনুষ্ঠিত হবে।










