গ্রী গ্লোবালের সহকারী প্রেসিডেন্ট কেভিন বাই উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে বাংলাদেশে গ্রী ব্র্যান্ডের একমাত্র পার্টনার ইলেক্ট্রো মার্ট গ্রুপের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তিনি।
চার দিনের সফরে কেভিন বাই ‘গ্রী বিজনেস মিট ২০২৫’ এ অংশ নেবেন। এটি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে। তিনি সোনারগাঁওয়ের কারখানা পরিদর্শন করবেন এবং গ্রী এসির নতুন মডেলের মোড়ক উন্মোচন করবেন।
এই সফরে তিনি বাংলাদেশে প্রযুক্তি ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন আরো এগিয়ে নেয়ার বিষয়ে ইলেক্ট্রো মার্ট গ্রুপের সঙ্গে আলোচনা করবেন।
১৯৯৯ সাল থেকে বাংলাদেশে গ্রী ব্র্যান্ডের যাত্রা শুরু হলেও, ২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী শীর্ষস্থান ধরে রেখেছে এই ব্র্যান্ড। উদ্ভাবনী প্রযুক্তি ও পরিবেশবান্ধব পণ্যের জন্য গ্রী বিশ্বব্যাপী জনপ্রিয়। বাংলাদেশে ইলেক্ট্রো মার্ট গ্রুপের সহযোগিতায় গ্রী এসির একটি কারখানা স্থাপিত হয়েছে, যা দেশের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে চলেছে।
ইলেক্ট্রো মার্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রী এসির একটি কারখানা স্থাপন করেছে, যা দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ করছে। গ্রী ব্র্যান্ডের ১০০টিরও বেশি সিরিজের এসি বর্তমানে ৭৫টি নিজস্ব শোরুম ও বিক্রয় কেন্দ্র এবং ২ হাজারেরও বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে। গ্রাহকসেবা নিশ্চিত করতে ইলেক্ট্রো মার্ট ৫০টিরও বেশি কাস্টমার কেয়ার সেন্টার এবং ৫ হাজার প্রশিক্ষিত টেকনিশিয়ান পরিচালনা করছে।
গ্রী এসি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং শূন্য কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশেও গ্রী ব্র্যান্ড সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে।
এছাড়া তিনি আরো উন্নত প্রযুক্তি শেয়ার এবং নতুন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে কয়েকটি সভা ও সেমিনারে অংশ নেবেন। ইলেক্ট্রো মার্ট গ্রুপের সঙ্গে যৌথভাবে দেশের প্রযুক্তি ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা করছেন তিনি। —বিজ্ঞপ্তি










