আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী ফরহাত নাজিব চৌধুরী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ অর্জন করেছেন। এআইইউবির আর্কিটেকচার বিভাগের অন্য সাবেক শিক্ষার্থী নাহিদ ফেরদৌস দৃষ্টি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিষয়ে মাস্টার্স করার জন্য ইউএস ফুলব্রাইট প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। নাহিদ ফেরদৌস দৃষ্টি ২০১৫ সালে এআইইউবির আর্কিটেকচার বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এআইইউবির আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাফল্য
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী ফরহাত নাজিব চৌধুরী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ অর্জন করেছেন।










