গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। এতে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি চলছে ফুটবল টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন অপারেটিং বিভাগ ও ইউনিটে কর্মরতদের ৩২টি দল অংশ নিচ্ছে। গত মঙ্গলবার প্রথম খেলায় ফ্রেসিয়া বনাম টিম হাইব্রিডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দিনের দ্বিতীয় খেলায় সিএফসিএলটির বিরুদ্ধে একমাত্র গোলের ব্যবধানে জয়লাভ করে নাইন-ঈগল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এসএম শামছুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমডি মো. ইউসুফ আলী, স্পোর্টস কমিটির সভাপতি সোহেল রানা, চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল-মামুন, এমডির বিজনেস কো-অর্ডিনেটর প্রতীক কুমার মোদক প্রমুখ।