আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) গতকাল একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ প্রভাষক পারিসা শাকুর। এ সময় সহযোগী অধ্যাপক ড. এম জসীম উদ্দিন শান্তি ও কূটনীতির প্রচারে সিপিএসের ভূমিকা তুলে ধরেন। বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক ড. আব্দুল ওহাব। গোলটেবিল বৈঠকের পাশাপাশি এদিন সিপিএসের উদ্যোগে শান্তি শোভাযাত্রা, পায়রা অবমুক্তকরণ কর্মসূচি, বৃক্ষরোপণ এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।