পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাহী আদেশে আজ সাধারণ ছুটি থাকায় কোম্পানিটির সভা স্থগিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ সভা আহ্বান করা হয়েছিল। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৬ মে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এশিয়া ইন্স্যুরেন্স। ২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৫৭ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪ টাকা ৫২ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।










