বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনএসইউ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং ফার্মাসিউটিক্যাল ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, স্কুল অব হেলথ অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সাঈদ-উজ-জামান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা ও সিনিয়র লেকচারার জুনায়েত হোসেন খান।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস।










