বন্যাদুর্গতদের জন্য সাজিদা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘জরুরি বন্যা ত্রাণ: উদ্ধার, পুষ্টি ও মর্যাদা সহায়তা’ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মো. ফজলুল হকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন অ্যালায়েন্স ফাইন্যান্সের সিইও কান্তি কুমার সাহা। এ সময় অ্যালায়েন্স ফাইন্যান্সের ব্র্যান্ড ও কমিউনিকেশনের নাভিলা হাসান, সাজিদা ফাউন্ডেশনের পার্টনারশিপ ও ফান্ডরাইজিং কো-অর্ডিনেটর ফারহিন আহমেদ এবং মার্কেটিং অ্যান্ড ইভেন্টস ফারহান আহমেদ ইন্তিসার উপস্থিত ছিলেন।