সুজুকি বাংলাদেশ বাইকপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ নিয়ে আসছে। মার্কেটে তারা তাদের দুটি নতুন বাইক সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ লঞ্চ করেছে। বাইক দুটি মটোজিপি-অনুপ্রাণিত ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে, যা উচ্চ পারফরম্যান্স এবং আধুনিক ফিচারগুলোকে একত্রিত করেছে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে আলোকি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাইকগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজুকি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, জিএমডি রোমো রউফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদসহ র‍্যানকন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, জিক্সার ২৫০ সিরিজ মটোজিপি ডিএনএ এবং উন্নত ইঞ্জিনের সমন্বয়ে তৈরি। এটি ২৫০ সিসি সেগমেন্টে বাইকের পারফরম্যান্স এবং আরামের নতুন মানদণ্ড তৈরি করেছে।

সুজুকি বাংলাদেশের সিওও একেএম তৌহিদুর রহমান বলেন, বাইকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা রাইডারদের জন্য গতি, শক্তি এবং নিয়ন্ত্রণের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।

সুজুকি বাংলাদেশ উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যা বাইকের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।

জিক্সার ২৫০ সিরিজ দেশের বাইকপ্রেমীদের জন্য গতির রোমাঞ্চ ও নিরাপত্তার চমৎকার এক অভিজ্ঞতা এনে দেবে বলে আশা প্রকাশ করেন সুজুকি কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি