সম্প্রতি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘বিপিপিএর কার্যাবলি ও ই-জিপিবিষয়ক সচেতনতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (যুগ্ম সচিব) মো. নাছিমুর রহমান শরীফ। ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বিপিপিএ এ কর্মশালা আয়োজন করে। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। —বিজ্ঞপ্তি