স্ট্যান্ডার্ড ব্যাংকের লার্নিং সেন্টারের আয়োজনে ফরেন ট্রেড কর্মকর্তাদের অংশগ্রহণে ‘আন্ডারস্ট্যান্ডিং ইউসিপি অ্যান্ড আইএসবিপি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান। এ সময় ব্যাংকের এসইভিপি ও সিআরও মো. মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, ভিপি ও হেড অব এইচআরডি মাসুদ হাসান, ভিপি ও লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং এসএভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
স্ট্যান্ডার্ড ব্যাংকের ফরেন ট্রেড কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
স্ট্যান্ডার্ড ব্যাংকের লার্নিং সেন্টারের আয়োজনে ফরেন ট্রেড কর্মকর্তাদের অংশগ্রহণে ‘আন্ডারস্ট্যান্ডিং ইউসিপি অ্যান্ড আইএসবিপি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে।










