স্কিনকেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন বাজারে এনেছে তাদের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের স্কিন কেয়ারের এই নতুন সংযোজন ভ্যাসলিন গ্লুটা হায়ার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘দ্যা গ্লো সিটি’ নামে। এতে উপস্থাপনা করেন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম তারকা আজরা মাহমুদ।

ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন সব ধরনের আবহাওয়ায় ত্বককে ময়েশ্চারাইজড ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষভাবে তৈরি এই লোশনে সিরামের কম্বিনেশন রয়েছে, যা মুখের সাথে হাত-পায়ের ত্বকেরও যত্ন নেবে। এর ফর্মুলা দ্রুত শোষিত হয়ে ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা এনে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করবে।

ভ্যাসলিনের আমদানিকৃত অথেনটিক প্রিমিয়াম প্রোডাক্ট গ্লুটা হায়া সিরাম-ইন-লোশন ত্বকের প্রতি যত্নশীল ভোক্তাদের জন্য তৈরি করা হয়েছে। এটি সারা শরীরে ব্যবহার করা যায়। এতে থাকা শক্তিশালী উপাদান ত্বকের গভীরে কাজ করে ময়েশ্চার লক করে ও উজ্জ্বলতা বাড়ায়। গরম হোক বা শীত, এটি ত্বককে হাইড্রেট রেখে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

নতুন গ্লুটা হায়া রেঞ্জের দুটি ভ্যারিয়েন্ট হলো ডিউই রেডিয়েন্স ও ফ্ললেস গ্লো। ডিউই রেডিয়েন্সে আছে গ্লুটা গ্লো, হায়ালোরন ও নায়াসিনামাইড, যা ভিটামিন সি-এর তুলনায় ১০ গুণ বেশি শক্তিশালী। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা দেয়। ফ্ললেস গ্লোতে রয়েছে গ্লুটাথিয়ন, হায়ালোরন ও প্রো-রেটিনল, যা ময়েশ্চারাইজ করে ত্বকের দাগ কমিয়ে দেয় ও উজ্জ্বলতা বাড়ায়। এই লোশনগুলো নন-স্টিকি ও লাইটওয়েট ফর্মুলায় তৈরি, যা সারাবছর ব্যবহার করা যায়।

ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের নামকরা ইনফ্লুয়েন্সার, বিউটি এক্সপার্ট, সেলিব্রিটি ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর বিভিন্ন জোন। এর মধ্যে ইন্টারেক্টিভ গ্লুটা গ্লো জোনে অতিথিরা প্রোডাক্টটি ব্যবহার করে এর তাৎক্ষণিক ফলাফল বুঝতে পারেন ও মতামত শেয়ার করেন। এছাড়া গ্লো ক্যাফে, গ্লো ফ্রেম ও গ্লো রানওয়ে ছিল। শ্যাম্পেইন ও রোজ গোল্ডের আবহে পুরো অনুষ্ঠানটি ইনস্টা ফ্রেন্ডলি ছিল।

—বিজ্ঞপ্তি