ফুটবলভক্তরা বিশ্বকাপ চলাকালীন ‘ফুটবলসিগমাবিডি ডটকম’ ওয়েবসাইটে অথবা বিকাশ অ্যাপের ‘সাজেশন’ সেকশন থেকে এ প্লাটফর্মে গিয়ে কুইজ খেলে প্রতিদিন ১১ জন জিতে নিতে পারেন ১ হাজার টাকা করে পুরস্কার। প্রতিদিনের পুরস্কারের পাশাপাশি তিনটি স্টেজে সর্বোচ্চ স্কোরার জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, এলইডি টেলিভিশন ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিদিনের লিডারবোর্ডে শীর্ষ ১১ জন অংশগ্রহণকারী প্রত্যেকে ১ হাজার টাকা করে পুরস্কার পাবেন, যা প্রথম আলোর পক্ষ থেকে তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ মোট পয়েন্টধারী দুজন পাবেন একটি করে ইলেকট্রিক বাইক। রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ শেষে দ্বিতীয় ধাপের লিডারবোর্ডে শীর্ষ দুজন অংশগ্রহণকারী প্রত্যেকে পাবেন একটি করে এলইডি টেলিভিশন। আর পুরো টুর্নামেন্ট শেষে তিন ধাপ মিলিয়ে সর্বোচ্চ মোট পয়েন্ট অর্জনকারী অংশগ্রহণকারীর জন্য থাকছে গ্র্যান্ড প্রাইজ আইফোন ১৭ প্রো ম্যাক্স।
কুইজে অংশ নিতে ব্যবহারকারীদের বিকাশ মোবাইল নম্বর দিয়ে লগইন করে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর নাম, প্রিয় দলের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করে কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা।










