দে‌শের প্রধান পুঁজিবাজা‌রে ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (‌ডিএসই) আজ রোববার (১০ মার্চ) সকাল ১০টায় লেন‌দেন শুরুর কিছুক্ষণ পর থে‌কেই কারিগরি ত্রু‌টি দেখা দেয়। এর ফ‌লে ডিএসইর তিন‌টি সূচকের উঠা-নামার কো‌নো তথ্য এক্স‌চেঞ্জ‌টির ও‌য়েবসাইটে দেখা যা‌চ্ছে না।

বেলা আড়াইটায় লেন‌দেন শেষ হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। ফ‌লে লেন‌দেন শেষ হ‌লেও পুঁজিবাজা‌রে আজ সূচক বাড়‌ল কি কম‌ল সে‌টি এখ‌নো জান‌তে পা‌রেননি বিনি‌য়োগকারীরা। অবশ্য সূচকের তথ্য দেখা না গে‌লেও ডিএসইর ও‌য়েবসাই‌টে আজ ৪৭৮ কো‌টি লেন‌দেন হ‌য়ে‌ছে ব‌লে দেখা‌নো হ‌য়ে‌ছে।

ডিএসইর পক্ষ থে‌কে কা‌রিগ‌রি ত্রু‌টির বিষ‌য়ে জানা‌নো হ‌য়ে‌ছে, রেকর্ড ডেট শে‌ষে আজ আমরা নেটওয়ার্কের শেয়ার লেন‌দেন চালু কর‌তে গি‌য়ে এক্স‌চেঞ্জ‌টির ও‌য়েবসাই‌টে কা‌রিগ‌রি ত্রু‌টি দেখা দেয়। এ কার‌ণে আজ ডিএসইতে আমরা নেটওয়া‌র্কের লেন‌দেন স্থগিত করা হ‌য়ে‌ছে। আজ কোম্পা‌নি‌টির যেসব যেসব শেয়ার লেন‌দেন হ‌য়ে‌ছে সেগু‌লো বা‌তিল করা হ‌য়ে‌ছে। আগামীকাল কোম্পা‌নি‌টির শেয়ার লেন‌দেন চালু হ‌বে বলে জা‌নি‌য়ে‌ছে ডিএসই।

এর আগে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটিতে বড় ধরনের ত্রুটি কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর প্রথম দিকেই সব সূচকের পতন হয়। সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই এ সমস্যা দেখা গেছে। ডিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় সূচকের বিভ্রান্তিকর তথ্যের কারণে বি‌নি‌য়োগকারী‌দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হ‌য়ে‌ছে।