পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

বন্ডটির ট্রাস্টি ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। এজন্য কুপন পেমেন্ট ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। 

এর আগে বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে। 

চলতি বছর ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।