টানা দ্বিতীয়বারের মতো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। প্রতিষ্ঠানটি রেসপনসিবল প্রডাকশন অ্যান্ড কনজাম্পশন ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় জিপিএইচ ইস্পাতের পক্ষে এএমডি মোহাম্মদ আলমাস শিমুল, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, চিফ পিপল অফিসার শারমিন সুলতানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
টানা দ্বিতীয়বার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল জিপিএইচ ইস্পাত
টানা দ্বিতীয়বারের মতো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। প্রতিষ্ঠানটি রেসপনসিবল প্রডাকশন অ্যান্ড কনজাম্পশন ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি










