প্রকৃতিপ্রেমীদের জন্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সম্প্রতি বাজারে এনেছে সেনোরা বায়ো স্যানিটারি ন্যাপকিন ও জিরোক্যাল স্টেভিয়া। জাতীয় বৃক্ষমেলায় স্কয়ার টয়লেট্রিজের স্টল থেকে এ দুটি পণ্য কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন বিভিন্ন ঔষধি ও স্টেভিয়া গাছের চারা। প্রসঙ্গত, পটেটো স্টার্চ থেকে তৈরি সেনোরা বায়ো স্যানিটারি ন্যাপকিন মাত্র ছয় মাসেই পরিবেশের সঙ্গে মিশে যায়। অন্যদিকে শতভাগ প্রাকৃতিক উপাদান ও স্টেভিয়া পাতার নির্যাস থেকে তৈরি করা হয়েছে জিরোক্যাল স্টেভিয়া।