ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আমিরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ডিরেক্টর (গবেষণা ও উন্নয়ন) আবদুস সালাম।