ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জহিরুল স্পোর্টিং ক্লাবকে ৪০-২৮ পয়েন্টের ব্যবধানে হারায় আনসার-ভিডিপি দল। পরে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) দেওয়ান মাতলুবুর রহমান (পিভিএমএস, বিভিএম), সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. হুমায়ুন কবির, সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জাকির হোসেন ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার। -বিজ্ঞপ্তি
ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি
ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।










