দেউলিয়াত্বের আবেদন করেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা ফিসকার। সম্প্রতি বড় একটি কোম্পানির সঙ্গে চুক্তিতে যেতে ব্যর্থ হয় এ স্টার্টআপ। এরপর কারিগরি ত্রুটির কারণে তুলে নিতে হয় ১১ হাজারের বেশি ওশান এসইউভি। সব মিলিয়ে খারাপ অবস্থায় রয়েছে ফিসকার। ডেলওয়ারের আদালতে দেউলিয়াত্বের আবেদনে বলা হয়, কোম্পানির ৫০-১০০ কোটি ডলারের সম্পদ রয়েছে ও দায়ের পরিমাণ ১০-৫০ কোটি ডলার। অটোমোটিভ ডিজাইনার হেনরিক ফিসকারের প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারি থেকে বিনিয়োগ জটিলতায় ভুগছিল। অংশীদারত্বের মাধ্যমে কোম্পানি পুনর্গঠনের চেষ্টাও পরবর্তী সময়ে ব্যর্থ হয়। খবর ও ছবি রয়টার্স