রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় ট্রাফিক পুলিশের একটি বুথ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এক আনুষ্ঠানিক আয়োজনে এ বুথের উদ্বোধন করা হয়।
ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী এবং উপ-পরিচালক ক্রয় জাফর সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।
হামদর্দ কর্মকর্তারা জানান, ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সবসময় জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখতে প্রস্তুত। প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা দেয়ার মানসিকতা নিয়ে কাজ করছেন।
এ সময় হামদর্দ জনসেবামূলক কার্যক্রমে ট্রাফিক পুলিশের যেকোনো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। —বিজ্ঞপ্তি










