ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এজিএমে ২০২৩ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, অডিট কমিটির চেয়ারম্যানসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এছাড়া এজিএমে অংশ নেন এমডি মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল এফসিএস। সভায় কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান আগামী দিনগুলোয় সবাইকে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। —বিজ্ঞপ্তি
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।










