ব্যাংকান্স্যুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোম্পানির সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেন।
ন্যাশনাল লাইফের প্রশিক্ষণ কর্মশালা
ব্যাংকান্স্যুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।










