আধুনিক ব্যাংকিং সেবার পরিধি বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি চট্টগ্রাম ইপিজেডের কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ১৩৬তম ‘চট্টগ্রাম ইপিজেড শাখা’র উদ্বোধন করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান উপস্থিত থেকে চট্টগ্রাম ইপিজেড শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সবসময়, সবখানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা এ শাখা থেকে প্রদান করা হবে। —বিজ্ঞপ্তি










