এ উপলক্ষে সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগদের প্রশাসক (বিপিও) মো. মোতাছিম বিল্লাহ।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, এখন থেকে গ্রাহকরা উত্তরা ব্যাংকের মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে নিজ নিজ হিসাব থেকে ‘নগদ’-এ সহজেই টাকা স্থানান্তর করতে পারবেন।










