বাংলাদেশের জনসংযোগ ও বিজ্ঞাপনী বাজারে মানসম্মত ও কার্যকর সেবা প্রদানের উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। রাজধানীর গুলশানের নিকেতনে ২৫ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে।
ওপাস কমিউনিকেশন্স লিমিটেড জনসংযোগ ও বিজ্ঞাপন খাতে মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশন্স, ডিজিটাল মার্কেটিং, কেওএল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ সলিউশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাক্টিভেশনস এবং আউটডোর কার্যক্রম পরিচালনা করবে।
ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল কাফী বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ক্লায়েন্টদের জন্য মানসম্মত ও কার্যকর সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। একটি পেশাদার দল নিয়ে আমরা কাজ শুরু করেছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা অর্জনের মাধ্যমে আমরা বিজ্ঞাপন ও জনসংযোগ খাতে ইতিবাচক প্রভাব ফেলতে চাই।’
তিনি আরো জানান, ‘কাজের ফলাফল বিশ্লেষণ ও সঠিক মূল্যায়নে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করব। এর মাধ্যমে ক্লায়েন্টদের সঠিক তথ্য-উপাত্ত প্রদান করা সম্ভব হবে, যা তাদের কৌশল নির্ধারণ এবং বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে।’
ওপাস কমিউনিকেশন্স লিমিটেড অংশীদারদের মাঝে আস্থা তৈরি এবং প্রতিটি বার্তা সঠিকভাবে প্রচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী চিন্তা ও স্বচ্ছতার মাধ্যমে দেশের বিজ্ঞাপন ও জনসংযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচনে বদ্ধপরিকর। —বিজ্ঞপ্তি










