বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)। গতকাল এএএমসিএমএফের একদল প্রতিনিধি সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং অভিনন্দন জানান। এ সময় এএএমসিএমএফের প্রেসিডেন্ট পুঁজিবাজারের পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত এবং বাজারের উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। বাণিজ্য প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় অন্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী ও সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি