কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সিএসআর তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের হাতে অনুদানের পে-অর্ডার তুলে দেন ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।